দীর্ঘ ৭২ ঘন্টা অপেক্ষার পর বাংলাদেশের শায়েস্তাগঞ্জে উদ্ধার হওয়া টমটম চালকের মৃতদেহ এসে পৌছল খোয়াইয়ে

গোপাল সিং, খোয়াই, ০৬ সেপ্টেম্বর || অবশেষে দীর্ঘ ৭২ ঘন্টা অপেক্ষার পর বাংলাদেশ সীমান্ত দিয়ে খোয়াইয়ের টমটম চালকের মৃতদেহ এসে পৌছল ভারতে। ত্রিপুরা সীমান্ত দিয়ে খোয়াই থানাধীন জাম্বুরা নিবাসী দ্বিজরাজ ঘোষের মৃতদেহ মঙ্গলবার তাঁর বাসভবনে পৌছতেই কান্নার রোলে স্তব্ধ হয়ে উঠে এলাকা। কেন এত দেরি হলো মৃতদেহ পৌছতে? এই প্রশ্নের মধ্যেই গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
উল্লেখ্য, বাংলাদেশের শায়েস্তাগঞ্জে খোয়াই নদী থেকে ভারতীয় নাগরিক দ্বিজরাজ ঘোষ (৪৭) এর মরদেহ উদ্ধার হয় গত ৪ঠা সেপ্টেম্বর। তার বাড়ি জেলা সদর খোয়াইয়ের জাম্বুরাছড়া গ্রামে। তার বাবার নাম রাশিক ঘোষ। মরদেহটি বানের জলে ভেসে এসেছে বলে পুলিশের প্রাথমিক ধারনা ছিল। মৃত ব্যক্তি পেশায় টমটম চালক ছিলেন। খোয়াইয়ের টমটম চালকের মৃতদেহ কি করে বাংলাদেশে উদ্ধার হলো এনিয়েও জনমনে চাঞ্চল্য বিরাজ করছে। সঠিক পুলিশি তদন্তের দাবি তুললেন জনসাধারণ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*