আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ সেপ্টেম্বর || আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ এবং জি বি পি হাসপাতালে নতুন এক সুপারস্পেশালিটি পরিষেবা “পেইন ক্লিনিক” এর উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পাশাপাশি শুক্রবার নিজে এই ক্লিনিকের পরিষেবা গ্রহন করেন।
পেইন ক্লিনিক পরিষেবা Anaesthesiology Department এরই এক সুপারস্পেশালিটি পরিষেবা, যেখানে অত্যাধুনিক গবেষণালব্ধ উপায়ে বিভিন্ন Intervention এবং ঔষধের মাধ্যমে যেকোনো ক্রনিক ব্যাথার চিকিৎসা করা হয়। কোমড় ব্যাথা, ঘাড়ে ব্যাথা, বিভিন্ন বাতের ব্যাথা (Arthritis), ক্যান্সারের ব্যাথা, অস্থি-পেশী ও স্নায়ুজনিত যেকোনো ব্যাথার চিকিৎসা এই ক্লিনিকে অত্যাধুনিক উপায়ে করা হবে।
এদিন NTH-2 বিল্ডিং এর ওপিডি টিকিট কাউন্টারের উপরের তলায় সার্জারী ওপিডি’র পাশে ৪৬ নম্বর রুমে এই নতুন পেইন ক্লিনিক শুরু করা হয়। সপ্তাহে দুইদিন (সোমবার ও বৃহস্পতিবার) ওপিডি সেন্টার থেকে টিকিট কেটে রোগীরা এই পেইন ক্লিনিকে দেখাতে পারবে বলে জানা যায়।
এফ আই পি এম (পেইন স্পেশালিষ্ট) এর এম ডি ডাঃ রাজেশ চৌধুরী এই দুইদিন পেইন ক্লিনিকে রোগী দেখবেন। যাদের কোন Intervention প্রয়োজন হবে, তাদের সপ্তাহে একদিন পেইন ওটি’তে নিয়ে সেই প্রক্রিয়া করা হবে।
দেশের খুব কম হাসপাতালেই এই সুপারস্পেশালিটি পরিষেবা বর্তমান। ত্রিপুরার জনগন এই অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার মাধ্যমে প্রভুত লাভবান হবে সন্দেহ নেই।
