জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় গুরতর আহত ২

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর || বীরচন্দ্র মনু মগ পাড়া সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় গুরতর আহত ২ জন। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সন্ধ্যাবেলায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু মগ পাড়া সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টি আর ০৩ কে ৮০০৯ নাম্বারের বাইক নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে। এতে করে বাইক চালক ও বাইকে থাকা একজন জাতীয় সড়কে ছিটকে পরে গিয়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতাল নিয়ে আসলে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের আগরতলা জি বি হাসপাতালে স্থানান্তরিত করে। দুর্ঘটনার পরবর্তী সময় শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই দুর্ঘটনায় আহতরা হলো বীরচন্দ্র নগর আদিবাসী মগপাড়ার বাসিন্দা কমল মগ (২৮) ও উজ্বল মগ (৩০)।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*