নয় দফা দাবির ভিত্তিতে ডি ওয়াই এফ আই’র র‍্যালি অনুষ্ঠিত

সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর || দেশের সংবিধান রক্ষা, রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা, জনজীবনের জ্বলন্ত সমস্যা সমাধান সহ নয় দফা দাবির ভিত্তিতে ডি ওয়াই এফ আই তেলিয়ামুরা বিভাগীয় কমিটির উদ্যোগে সোমবার সিপিআই(এম) তেলিয়ামুড়া মহকুমা অফিস কার্যালয়ের সামনে থেকে এক র‍্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র‍্যালীতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক রঞ্জু দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই র‍্যালিটি তেলিয়ামুড়া শহর পরিক্রমা করে দলীয় পার্টি অফিসের সামনে এসে এক সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। এদিনের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ডি ওয়াই এফ আই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক রঞ্জু দাস বলেন, রাজ্যে ২০১৮ সালে বাম সরকার পতনের পর ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস তৈরি হয়েছে। নতুন সরকার রাজ্যের প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সিপিআই(এম) কর্মী সমর্থকদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ করে মানুষের গণতন্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা চলছে এমনটাই অভিযোগ তুলেন ডি ওয়াই এফ আই বিভাগীয় কমিটির সম্পাদক। এদিন তিনি এও অভিযোগ করেন, রাজ্যের ছয় মাসের মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্র যুবরা প্রস্তুত রয়েছে বিসর্জন দেওয়ার জন্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*