রাজ্যসভার উপ-নির্বাচন – মনোনয়ন পত্র জমা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব


আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর || রাজ্যসভার উপ-নির্বাচনকে সামনে রেখে সোমবার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। আগামী ২২শে সেপ্টেম্বর রাজ্যসভার একটি মাত্র আসনে উপ-নির্বাচন হতে যাচ্ছে। এই উপ-নির্বাচনে রাজ্যে বিজেপি’র হয়ে লড়াই করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন এই মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উনার সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, পরিবহন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা সহ মন্ত্রিসভা ও বিধানসভার অন্যান্য সদস্যরা।

এদিন মনোনয়নপত্র জমা দেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রার্থী বিপ্লব কুমার দেব জানান, রাজ্যসভার আসনে প্রার্থী সহ হরিয়ানার প্রভারী হওয়ার সুযোগ পেয়েছেন তিনি, তাই দুই রাজ্যে তিনি ১৫ দিন করে সময় দেবেন। তিনি বলেন, বিগত দিনে মুখ্যমন্ত্রী এবং দলের প্রদেশ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েও তিনি সঠিকভাবে কাজ করার চেষ্টা করেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*