রাজ্যের সরকারী কর্মচারিদের জন্য পুজোর ছুটি বৃদ্ধি করল রাজ্য সরকার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর || পুজোর ছুটি বৃদ্ধি করল রাজ্য সরকার। এবার রাজ্যের সরকারী কর্মচারিদের কথা মাথায় রেখে পুজোর ছুটি বৃদ্ধি করেছে রাজ্য সরকার। বুধবার মহাকরনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি বলেন, আগামী ২রা অক্টোবর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত থাকবে পুজোর ছুটি। বুধবার রাজ্য মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
পাশাপাশি এদিন তিনি সাংবাদিক সম্মেলনে জানান, সাব্রুমে আই সি পি নির্মানের ফলে বাস্তুচ্যুত ৫২ পরিবারকে জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভায়।
তিনি জানান, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরও বেশ কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ই সেপ্টেম্বর “হর ঘর সুশাসন” প্রকল্প সূচনার দিন। এদিন সেই ঘোষণাগুলি দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলে সাংবাদিক সম্মেলনে জানান রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*