বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ সেপ্টেম্বর || শান্তিরবাজার মহকুমার অন্তর্গত সালথাং মনু এডিসি ভিলেজে মুসলিমদের মসজিদের পাশ্ববর্তী জায়গায় অনেক বছর পুরানো কবর স্থান রয়েছে বলে জানান মুসলিম সম্প্রদায়ের ভাইরা। উনাদের অভিযোগ, বিগত ৪ বছর যাবৎ মুসলিম লোকজনেরা মারাগেলে সঠিকভাবে কবর দেওয়া যাচ্ছেনা। অভিযোগ পাশ্ববর্তী এলাকায় ব্রু সংগ্রমার মন্দির গড়ে তোলায় ব্রু সংগ্রমার লোকজনেরা কবর দিতে বাঁধাদান করছে। শুক্রবার পূণরায় কবর দেওয়াকে কেন্দ্র করে সমগ্র এলাকাজুরে উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের ডি সি সপ্তপর্নী মজুমদার, ডি সি অনুপম চক্রবর্তী। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমার নেতৃত্বে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পরবর্তী সময় সকলের উপস্থিতিতে দু’পক্ষের সঙ্গে কথা বলে মুসলিমদের কবরের জন্য জায়গা নির্ধারিত করে দেওয়া হয়। এই বিবাদ নিয়ে ডি সি সপ্তপর্নী মজুমদার সংবাদমাধ্যমের সামনে জানান, বিগতদিনে শান্তিরবাজার মহকুমা শাসকের নির্দেশ ক্রমে এই জায়গায় কবর দেওয়া নিসিদ্ধ বলে ঘোষনা করেছেন। তাই উনাদের কবর দেওয়ার জন্য প্রসাশনের পক্ষ থেকে জায়গা নির্ধারন করে দেওয়া হয়েছে। এরমধ্যে যদি মুসলমান সম্প্রদায়ের মানুষজনদের কোন প্রকার আবেদন থাকে তা লিখিত আকারে জমা করতে পারবেন বলে জানান ডি সি। অপরদিকে মুসলমান সম্প্রদায়ের মানুষজনদের পক্ষ থেকে জানানো হয় ব্রু সংগ্রমা জোর পূর্বক উনাদের কবরের জায়গা দখল করে নিয়ে যাচ্ছে। এতে করে উনাদের সমস্যার সন্মুখিন হতে হচ্ছে। এইনিয়ে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে মুসলমান সম্প্রদায়ের মানুষজনদের পক্ষ থেকে প্রসাশন ও রাজ্য সরকারের প্রতি বিশেষ আহব্বান জানানো হয় যাতে করে এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহন করা হয়। যাতে করে আগামীদিনে কবর দেওয়াকে কেন্দ্র করে কোনো প্রকার বিবাদ না ঘটে। সালথাংমনু এলাকায় যে জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে বিবাদ ঘটছে তা মূলত বন দপ্তরের জায়গা। সরকার জায়গা দখল করে উভয় পক্ষের মধ্যে প্রতিনিয়ত বিবাদ লেগে রয়েছে। এলাকাবাসী চাইছে প্রসাশন এই বিষয়ে দ্রুততার সহিত সঠিক পদক্ষেপ গ্রহন করুক। যাতে করে এলাকায় অশান্তির বাতাবরণ সৃষ্টি না হয়।
