আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর || আসন্ন দূর্গা পুজোকে সামনে রেখে আগরতলা পুর নিগমের পক্ষ বিভিন্ন বিষয় নিয়ে শুক্রবার এক বৈঠকর আয়োজন করা হয়। কিভাবে এ বছর দুর্গাপূজাকে আরো সুন্দর করা যায় সেই পরিকল্পনাকে সামনে রেখে আগরতলা পুর নিগমের কর্পোরেটরদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। আগরতলা শহরের বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা, লাইট এর জন্য বিভিন্ন জায়গায় যাতে অসুবিধা না হয় সবকিছু বিবেচনা করে কিভাবে দুর্গাপূজাকে আরো সুন্দর করা যায় সেই সকল বিষয় নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন আগরতলার পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ।
