রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল || রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোমবার সিপিআই(এম) সদর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সিপিআই(এম) রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন চৌধুরী ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা দাবি জানিয়েছেন, প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনে নির্দেশ দেওয়ার জন্য।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বিধানসভা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ত্রিপুরায় সংগঠিত ২,০১৬টি সন্ত্রাসের ঘটনার তথ্য মুখমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। ফলাফল ঘোষণার আগে থেকে এখনও পর্যন্ত ৫ জনকে খুন করা হয়েছে। তাঁদের মধ্যে চার জন রাজনৈতিক সন্ত্রাসের কারণে খুন হয়েছেন। তাই মুখ্যমন্ত্রী কাছে আবেদন জানিয়েছেন, অবিলম্বে সন্ত্রাস বন্ধে প্রসাশনকে নিরপেক্ষ ভূমিকা পালনে নির্দেশ দেওয়ার জন্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*