আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল || রাজ্যের সবকটি ছাত্রাবাস ও ছাত্রী আবাসের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শন শুরু করেছেন মন্ত্রী সুধাংশু দাস৷ সোমবার রাজধানীর জগন্নাথ বাড়ি সংলগ্ন এস সি গালস হোস্টেল পরিদর্শনে যান সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস৷ তিনি এদিন দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে হোস্টেল পরিদর্শন করেন৷ কথা বলেন হোস্টেলে ছাত্রীদের সাথে৷ হোস্টেলে রান্নার ঘর সহ অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখেন মন্ত্রী৷ পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, হোস্টেল গুলি পরিদর্শন করার মূল কারণ হলো পরিকাঠামগত কিংবা শিক্ষাগত ত্রুটি থাকলে দ্রুত সমাধান করা এবং আভ্যন্তরীণভাবে ছাত্র-ছাত্রীরা কোন সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা৷
