দু’দিনের রাজ্য সফরে এসে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল || দু’দিনের রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) বিষয়ক মন্ত্রী জি কিষাণ রেড্ডি। সোমবার আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, পর্যটন দপ্তরের সচিব ইউ কে চাকমা, পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস প্রমুখ।
এদিন রাজ্যে এসে প্রথমেই উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। পাশাপাশি এদিন সন্ধ্যায় তিনি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিয়েছেন। জানা যায়, মঙ্গলবার তিনি সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*