এসডিপিও অজয় কুমার দাসের নেতৃত্বে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর ফেন্সিডিল উদ্ধার সহ তিন জনকে আটক করে পুলিশ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল || সোমবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাজধানী আগরতলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার ফেন্সিডিল উদ্ধার করেছে পশ্চিম থানার পুলিশ। সাথে তিন জনকে আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস।
তিনি জানিয়েছেন, গোপন সূত্রে রাজধানীর মাস্টার পাড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমান ফেন্সিডিল মজুত আছে বলে খবর আসে। সেই মোতাবেক তাঁর বাড়িতে পশ্চিম থানার ওসি সমরেশ দাস ও মহিলা পুলিশের নেতৃত্বে অভিযান চালানো হয়। ওই অভিযানে তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা সম্ভব হয়েছে। সাথে তিনজনকে আটক করে আগরতলা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়েছে। ধৃত তিনজনের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*