নরসিংগড়ের স্বপ্নের ক্রিকেট স্টেডিয়াম, প্রত্যাশায় ক্রিকেটপ্রেমী মানুষ

দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১১ এপ্রিল || ভালোলাগা, ভালোবাসা, উচ্ছাস, উন্মাদনার যে লাগামহীন দৃশ্য এই দেশে ক্রিকেটকে নিয়ে দেখা যায়, বিশ্বজুড়ে এই ছবি আর কোথাও নেই।ক্রিকেটাররা হচ্ছেন আরাধ্যের আসনে স্বপ্ন পূরণের কারিগর। ভারতের জয়ের বাসনায় মন্দির, মসজিদ, গির্জায় প্রার্থনা জানায় লাখো ক্রিকেট প্রেমী। ভারতের খেলা মানেই কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম। উত্তর পূর্বের এই ছোট্ট রাজ্য ত্রিপুরার ক্রিকেট প্রেমীরাও আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে বসে দেশের জন্য বাঁধনহারা উল্লাসে মেতে উঠেছেন এমন একটা দৃশ্য অবাস্তব নয়, বাস্তবেই দেখতে শুরু করেছে নরসিংগড় ক্রিকেট স্টেডিয়াম
কে ঘিরে। এই রাজ্যের ক্রিকেট প্রেমীদের ক্রিকেটের চাহিদা পূরণ করেছে এম বি বি স্টেডিয়াম। দিন যত গড়িয়েছে চাহিদার বহর বেড়েছে। আপসোস ইস, আমাদের যদি একটা আন্তর্জাতিক স্টেডিয়াম থাকতো। চোখের সামনে বিরাট, রোহিতদের দেখতে পেতাম। এই অপূর্ন স্বপ্ন পূরণের পথেই রাজধানীর অদূরে নরসিংগড়ে তিল তিল করে গড়ে উঠছে নয়া ক্রিকেট স্টেডিয়াম। রাজ্য ক্রিকেট সংস্থাও দ্রুত কাজ শেষ করতে চাইছে। ইতিমধ্যেই বি সি সি আই’র প্রতিনিধিরা স্টেডিয়ামের কাজের পর্যবেক্ষণ করে গেছে। রাজ্যের মানুষ প্রতীক্ষার প্রহর গুনছেন কাজ শেষের, স্বপ্ন দেখছেন ঘরের মাটিতে বাইশ গজের লড়াইয়ে অবতীর্ণ ভারত। লাখো ক্রিকেটপ্রেমী মানুষের এই স্বপ্ন নিশ্চিত ভাবেই পূর্ন হবে একদিন, সেদিন ক্রিকেটের আনন্দ অবগাহনে মেতে উঠবে এই পার্বতী ত্রিপুরা। ক্রিকেটের সৌজন্যে এই রাজ্যের জন্য লেখা হবে নয়া ইতিহাস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*