আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগস্ট || পশ্চিম ত্রিপুরা জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে ব্রজনগর ইংলিশ মিডিয়াম উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে জিরানিয়া ব্লকের অন্তর্গত ব্রজ নগর ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত আইনি শিবিরে স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে আলোচনা করেন প্রধান শিক্ষিকা অপর্না দাস। তারপর আইনজীবী মিঠু দাস বাল্যবিবাহ আইন নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের জন্য উপযুক্ত শারীরিক মানসিক বিকাশ ঘটে না। কম বয়সে বিয়ে হওয়ার কারণে নানা শারীরিক অসুস্থতায় ভুগতে হয় তাদের। এমনকি, সন্তান জন্ম দিতে গিয়ে তাদের মৃত্যু হচ্ছে, তা প্রতিহত করা প্রয়োজন। তাছাড়াও স্কুলের ছাত্র ছাত্রীরা FIR লেখা, POCSO Act, ড্রাস সম্পর্কিত বিষয়ে প্রশ্ন করেন আইনজীবী মিঠু দাসকে। পরবর্তীতে তিনি তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেন।
তাছাড়াও লিগ্যাল সার্ভিস থেকে কারা কারা বিনামূল্যে আইনী পরিসেবা নিতে পারবেন সে সম্পর্কে আলোচনা করা সহ উক্ত অনুষ্ঠানটি পরিচালনা এবং সঞ্চায়িত করেন আধা আইনি স্বেচ্ছাসেবক, পশ্চিম ত্রিপুরা জেলা আইনসেবা কর্তৃপক্ষ এর রাজীব কুমার পাল।
