কুমারঘাটে বিরোধী দল ত্যাগের হিড়িক পড়েছে, ২৯৭ জন ভোটার বিজেপি’তে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগস্ট || কুমারঘাটে বিরোধী দল ত্যাগের হিড়িক পড়েছে! জানা যায়, পাবিয়াছড়া মন্ডলের মাছমাড়া এলাকায় বুধবার ৯২ পরিবারের ২৯৭ জন ভোটার সিপিআই(এম), কংগ্রেস এবং তিপ্রা মথা দল ত্যাগ করে শাসক দল বিজেপি’তে শামিল হলেন। এদিন বিধায়ক ভগবান চন্দ্র দাস নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*