বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১০ আগস্ট || সুভাষকলোনী এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনার কবলে পরলো একটি মারুতি গাড়ী। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত সুভাষ কলোনী এলাকায় টি আর ০৮ ০৫৭১ নাম্বারের মারুতি গাড়ী জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কের পাশে একটি বাড়ীতে চলে যায়। এই দূর্ঘটনার পরবর্তীসময় ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার থানার পুলিশ। দূর্ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতে গিয়ে বাড়ীর মালিক জানান, এই দূর্ঘটনায় উনার রান্নাঘর থেকে শুরু করে বেশকিছু সামগ্রী নষ্ট হয়েছে। গাড়ীতে দুইজন ছিলো বলে জানান বাড়ীর মালিক। অপরদিকে পুলিশ জানান, গাড়ীতে কাউকে খুঁজে পাওয়া যায়নি। দূর্ঘটনায় আহতের কোনপ্রকার খোঁজ পাওয়া যায়নি। দূর্ঘটনা সম্পর্কে তদন্তে নেমেছে শান্তিরবাজার থানার পুলিশ।
