আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট || শুক্রবার যথাযথ মর্যাদায় বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৬’তম শহীদান দিবস পালন করলেন শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি। এদিন রাজধানীর উজ্জয়ন্ত প্যালেসের সামনে থাকা শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির প্রাঙ্গণ থেকে এক র্যালী অনুষ্ঠিত হয়। পরবর্তী সময় র্যালীটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে এসে উজ্জয়ন্ত প্যালেসের সামনে শেষ হয়। এরপর শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
এদিন আগরতলা পোস্ট অফিস চৌমুহনীতে অল ইন্ডিয়া ডশো এর উদ্যোগে শহীদ ক্ষুদিরাম বসুর শহীদান দিবস পালন করা হয়।
এদিন ভারতীয় ছাত্র ফেডারেশনের উদ্যোগেও সর্বকনিষ্ঠ শহীদ ক্ষুদিরাম বসুর ১১৬’তম প্রয়াণ দিবস পালন করা হয়।
