জনজাতি নেতৃত্বদের নিয়ে প্রদেশ কংগ্রেসের বৈঠক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট || উপজাতিদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামছেন প্রদেশ কংগ্রেস। বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পালন করা হয় জনজাতি দিবস। এই উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয় প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে জনজাতি নেতৃত্বদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার পাশাপাশি সকল রাজ্য নেতৃত্বই উপস্থিত ছিলেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় কিছুদিনের ভেতর জনজাতি জনগোষ্ঠীর লোকেদের থেকে প্রদেশ কংগ্রেসের সদস্যপদ সংগ্রহ অভিযান শুরু করা হবে। সদস্যপদ সংগ্রহ করা হবে অফলাইনের মাধ্যমে। তাছাড়া উপজাতি জেলা পরিষদের ১২৫’তম সংশোধনী বিল যা কংগ্রেসের নেতৃত্বে বারো বছর আগে সংসদে বিল আকারে পাস করানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু গত ৯ বছরে বিজেপি সরকার যা করে উঠতে পারেনি। সেই বিলে ছিল ষষ্ঠ তহশীলে অধিক ক্ষমতা প্রদান করা। উপজাতি স্বশাসিত জেলা পরিষদে ডাইরেক্ট ফান্ডিং এর ব্যবস্থা করা। উপজাতি এলাকায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু করা সহ একাধিক জনকল্যাণমুখী দাবি। সেই দাবিগুলি নিয়ে ত্রিপুরা উপজাতি কংগ্রেস প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে ডিসেম্বর মাসে দিল্লীতে এক ধর্না কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে। অপরদিকে কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দিল্লী থেকে অজয় কুমারও অংশগ্রহণ করেন এবং রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে রাজ্যের দুটি উপনির্বাচন নিয়ে আলোচনা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*