শান্তিরবাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবস উদযাপন

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৫ আগস্ট || শান্তিরবাজার মহকুমা শাসকের উদ্দ্যোগে যথাযথ মর্যাদার সহিত শান্তিরবাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় মহকুমা ভিত্তিক ৭৭’তম স্বাধীনতা দিবস। মঙ্গলবার এই স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিধায়ক প্রমোদ রিয়াং। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এদিন স্বাধীনতা দিবস উৎযাপন করা হয়। স্বাধীনতা দিবস উৎযাপনকে কেন্দ্র করে বিদ্যালয় মাঠে প্যারেড প্রদর্শন করা হয়। তার পাশাপাশি বিভিন্ন প্রকারের দেশাত্ববোধক সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এদিন স্বাধীনতা দিবস উৎযাপনে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা সহ অন্যান্যরা। প্রবল বৃষ্টির মধ্যেও সুষ্ঠভাবে সম্পন্ন হয় স্বাধীনতা দিবস উৎযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*