আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ আগস্ট || স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমির রঞ্জন বর্মণ, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, বিধায়ক গোপাল রায় সহ অন্যান্যরা।
পাশাপাশি এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহার বাস ভবনে ৭৭’তম স্বাধীনতা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট সুশান্ত চক্রবর্তী, ছাত্রনেতা সম্রাট রায়, যুব নেতা ধীমান রায়, অশিত কুমার সেন প্রমুখ।
