বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৫ আগস্ট || কাঞ্চননগর এলাকায় রাতের আধারে গরু চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার গভীর রাতে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কাঞ্চননগর এলাকায় তিনটি বাড়ী থেকে ৫টি গরু চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল। কাঞ্চননগর এলাকার প্রীয়রঞ্জন ভৌমিকের বাড়ী থেকে ৩টি গরু, আশুতোষ ভৌমিকের বাড়ী থেকে ১টি গরু ও রেখা পাল দাসের বাড়ী থেকে ১টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। মঙ্গলবার চুরির বিষয়টি বাড়ীর মালিকের নজরে আসার পর চুরির বিষয়ে শান্তিরবাজার থানায় জানানো হয়। বাড়ীর লোকজনদের অভিযোগ, সকালবেলা চুরির ঘটনা জানানো হলেও বেলা ২টা পর্যন্ত পুলিশের কোনো প্রকার হেলদোল ছিলো না। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হবার প্রয়োজনবোধ করেনি বলে অভিযোগ এলাকাবাসীর। শান্তিরবাজার থানার ওসি অনুপম দাস প্রতানিয়ত পরোক্ষোভাবে গরু পাচার কারীদের সাহায্যের হাত বারিয়ে দিচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। তাদের অভিযোগ, বিগত কিছুদিন আগেও নাটকীয় অভিযানের মাধ্যমে একটি গরুর গাড়ী আটক করে অর্থের বিনিময়ে গরু ও গাড়ীটিকে ছেরে দেয় ওসি। এই দিনেও চুরির ঘটনা জানার পর ওসির কোনোপ্রকার হেলদোল না থাকায় ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে লোকজনেরা। সকলে চাইছে চুরি পতিরোধে রাজ্য সরকার যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করে। এই এলাকার লোকজনেরা গরু পালন করে কোনোপ্রকার দিন কাটায়। এরইমধ্যে চুরি সংগঠিত হোওয়াতে সকলে আতঙ্কের মধ্যদিয়ে দিন কাটাচ্ছে।
