বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৫ সেপ্টেম্বর || শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রকে সাজিয়ে তুলতে ও শান্তিরবাজার বিধাধসভার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন বিধায়ক প্রমোদ রিয়াং। বিধায়কের এই অক্লান্ত পরিশ্রমকে সাফল্যমন্ডীত করতে কাজ করে যাচ্ছে শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য। উনাদের প্রচেষ্টায় শান্তিরবাজার শহরকে শিল্পনগরীতে পরিনত করার প্রচেষ্টা চালানো হচ্ছে। বিভিন্ন প্রকারের শিল্পস্থাপনে বিধায়ক, মহকুমাশাসক সহ অন্যান্য আধিকারিকরা শান্তিরবাজারে আই টি আই কলেজ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। এই এলাকায় ২০ একর জায়গা শিল্পস্থাপনের জন্য চিহ্নত করা হয়েছে। এই পরিদর্শনে বহিঃরাজ্য থেকে একটি বিনিয়োগকারী সংস্থা সঙ্গে রয়েছেন। উনারা আগরতলায় বিনিয়োগ না করে শান্তিরবাজারের সার্বিক উন্নয়নে উনাদের শিল্পবানিজ্য কেন্দ্র শান্তিরবাজারে গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছেন। এতে করে সকলে আশাবাদী আগামী কিছুদিনের মধ্যে শান্তিরবাজার সকলের সামনে শিল্প নগরীহিসাবে পরিচিতি লাভ করবে। এখন শুধু সময়ের অপেক্ষা।
