আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর || ত্রিপুরা আয়ুষ মিশন এমপ্লয়ীজ আসোসিয়েশনের রাজ্যভিত্তিক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই বার্ষিক সাধারণ সভার পাশাপাশি এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। এদিন মন্ত্রী রক্তদান শিবির ঘুরে দেখেন।
