আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর || যানজট মুক্ত বিশেষ অভিযানে নামে ট্রাফিক দপ্তর। শুক্রবার পুরনো মোটরস্ট্যান্ড থেকে চন্দ্রপুর পর্যন্ত যানজট মুক্ত অভিযান করেন ট্রাফিক বাবুরা। এদিন জনসাধারণের সুবিধার জন্য শহরের রাস্তা যানজট মুক্ত করতে এই অভিযান চালানো হয়। এদিনের এই অভিযানে নেতৃত্বে দেন সদর ট্রাফিক এসপি মানিক দাস।
