আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর || প্রচার পত্র নিয়ে বাড়ি বাড়ি জনসম্পর্ক কর্মসূচি শুরু করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। মূলত রাজ্যের বিভিন্ন সমস্যা গুলিকে মানুষের সামনে তুলে ধরতে এই কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস।
শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নিজ বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি গিয়ে সাধারন মানুষের হাতে লিফলেট তুলে দেন।
এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, একমাস ব্যাপী রাজ্য জুড়ে চলবে এই প্রচার কর্মসূচি। রাজ্য জুড়ে কংগ্রেস কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি যাবে এবং মানুষকে সচেতন করবে।
