ভয়াবহ বাস দূর্ঘটনার শিকার স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের পরীক্ষা দিতে নিতে যাওয়া ছাত্রছাত্রীদের বাস, প্রাণ হারায় রাজ্যের ছাত্র, আহত অন্তত ৩০ জন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ মে || ভয়াবহ বাস দূর্ঘটনার শিকার ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের পরীক্ষা দিতে যাওয়া ত্রিপুরা রাজ্যের বহু ছাত্রছাত্রীরা। জানা যায়, বুধবার রাতে AS 01 MC 0243 নম্বরের একটি বাস ত্রিপুরা থেকে গুয়াহাটি যাওয়ার পথে আসামের দিমা হাসাওতে দুর্ঘটনার কবলে পরে। ফলে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের পরীক্ষা দিতে যাওয়া ত্রিপুরা রাজ্যের এক ছাত্র প্রাণ হারায় এবং বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হয়। নিহত ছাত্রের নাম দেবরাজ দেব বর্মণ। তার বাড়ি ত্রিপুরার ধলাই জেলায়। দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত যাত্রীদের দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*