আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || রাজ্যের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস। রবিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস পালন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্জী, বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
পাশাপাশি এদিন ৭-রামনগরের মন্ডলের অন্তর্গত ১৪নং ওয়ার্ডের উদ্যোগে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস পালন করা হয়।
