মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও টিপিএসসি’তে জনজাতি অংশের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৭ জুলাই || বুধবার শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে ব্রু সোসিও কালচারেল অর্গাইনেজেশান সাউথ মুহুরী রিজন কমিটির উদ্দ্যোগে ২০২৪ সালে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও টিপিএসসি’তে জনজাতি অংশের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য।
উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএলএসি’র চেয়ারম্যান চন্দ্রজয় রিয়াং, দক্ষিন জেলার জোনালের ভাইস চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, সাব্রুম মহকুমার এসডিএমও নিপেন্দ্র রিয়াং, সাতচাঁদ পূর্ত দপ্তরের এসডিও ভিকভিজয় রিয়াং, শান্তিরবাজার ডিগ্রি কলেজের এসিস্টেন্ট প্রফেসার তীর্থরাম রিয়াং, বিএসসিও সাউথ মুহুরী রিজনিল কমিটির প্রেসিডেন্ট ডেভিডসন রিয়াং সহ অন্যান্যরা।
এদিন এই অনুষ্ঠানের মধ্যদিয়ে মাধ্যমিকে উত্তীর্ণ ২৮ জন ও উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ ১৬ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। তার পাশাপাশি টিপিএসসি’তে উত্তীর্ণ ৬ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্থা সকলের জন্য কি কি কাজ করছে তা নিয়ে বিস্তরিত আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তাদের বক্তব্য শেষে এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলে ধরলেন সংস্থার প্রেসিডেন্ট ডেভিডসন রিয়াং। বিএসসিও’র উদ্দ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*