আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই || আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দর নিয়ে সংসদে ফের সরব পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর রূপে ঘোষণার প্রক্রিয়াকে প্রাধান্য দেওয়া এবং ইমিগ্রেশন চেকপোষ্টের সূচনা সহ বিমানবন্দরের পরিচালন ব্যবস্থাকে আরও অত্যাধুনিকীকরনের বিষয়ে বৃহস্পতিবার সংসদে সংশ্লিষ্ট মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব।
