সাগর দেব, তেলিয়ামুড়া, ১৭ আগস্ট || কলকাতার আর জি কর মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথের সঙ্গে ঘটে যাওয়া নেক্কারজনক গণধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশের চিকিৎসকরা যখন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা ২৪ ঘন্টার কর্মবিরতিতে সামিল হয়েছে, ঠিক সেই জায়গায় তেলিয়ামুড়া’তে প্রাইভেট চেম্বারে এক চিকিৎসক চিকিৎসা করে নিজের পকেট ভর্তি করতে মরিয়া হয়ে উঠেছে। গুণধর ওই চিকিৎসকের নাম অনুজিত দেবনাথ, তবে কি এই চিকিৎসক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা কর্মবিরতি সমর্থন করেন না? তা তিনি ব্যাক্তিগতভাবে সমর্থন নাই করতে পারেন, কিন্তু মানবিকতার দৃষ্টিকোণ থেকে বিচার করলে চিকিৎসক মৌমিতা দেবনাথের উপর ঘটে যাওয়া এই নিন্দনীয় এবং নেক্কারজনক ঘটনার প্রতিবাদে একদিন নিজের পকেট ভর্তি করা থেকে বিরত থাকতে পারতেন। কিন্তু তা না করে তিনি ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে রাজধানী আগরতলা থেকে নিজের বাইকে চেপে তেলিয়ামুড়ার জনপ্রিয় মেডিকেল হলে বসে নিজের প্রাইভেট চেম্বারে জাঁকিয়ে বসেছে চিকিৎসার নামে ব্যবসা।
