আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট || ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য চিত্র সাংবাদিক সুশান্ত দাস গত ৯ই আগস্ট প্রয়াত হয়েছেন। শনিবার আগরতলা প্রেস ক্লাবের ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কক্ষে সদ্য প্রয়াত সুশান্ত দাসের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তার পরিবারের সদস্য সহ অ্যাসোসিয়েশনের সদস্যরা। পরে এক মিনিট নীরবতা পালন করা হয় বিদেহী আত্মার চিরশান্তিত। এদিন পরবর্তীতে প্রয়াত সুশান্ত দাসের স্মৃতিচারণে তার জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন পরিবারের সদস্য সহ সাংবাদিকরা।
