বায়ু সেনার হেলিকপ্টারে আকাশপথে এবং কিছু স্থানে পৌঁছে সরজমিনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট || শুক্রবার বায়ু সেনার হেলিকপ্টারে আকাশপথে রাজ্যের শান্তিরবাজার, বিলোনীয়া, মাতাবাড়ি, মেলাঘর, চড়িলাম, বিশালগড় ও আগরতলা সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পাশাপাশি কিছু স্থানে পৌঁছে সরজমিনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন তিনি।
এদিন পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য আমার হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত ও ব্যাথিত। আমরা সময়মত ত্রাণ এবং সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারের সাথে নিবিড় সমন্বয়ে কাজ করছি।
মুখ্যমন্ত্রী বলেন, বিলোনীয়ায় হেলিকপ্টার অবতরণ সম্ভবপর না হওয়ায় সেখানে ক্ষতিগ্রস্ত জনগনের সাথে দেখা করতে পারিনি। তবে, আমি সেখানকার জনগণকে আশ্বস্ত করছি যে আমি অতিশীঘ্রই তাদের সাথে দেখা করবো। তিনি বলেন, জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য।
উল্লেখ্য, বর্তমানে গোটা রাজ্যে ৫৫৮টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ত্রাণ শিবিরগুলিতে প্রায় ১ লক্ষ ২৮ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। তাছাড়া আজ পর্যন্ত বন্যায় ২৪ জনের মৃত্যু হয়েছে, ২ জন আহত হয়েছেন এবং ২ জন এখনও নিখোঁজ রয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*