আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট || বর্তমানে গোটা রাজ্যে ৫৫৮টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ত্রাণ শিবিরগুলিতে প্রায় ১ লক্ষ ২৮ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। শুক্রবার বিকেলে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে একথা জানান।
এদিন তিনি বলেন, আজ পর্যন্ত বন্যায় ২৪ জনের মৃত্যু হয়েছে, ২ জন আহত হয়েছেন এবং ২ জন এখনও নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা শুক্রবার হেলিকপ্টারে গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে, বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং, ত্রাণ, পুনর্বাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের অধিকর্তা জে ভি দোয়াতি, বিপর্যয় মোকাবিলা দপ্তরের স্টেট প্রজেক্ট অফিসার শরৎ দাস।
