রাজ্যের বিভিন্ন মহকুমায় বন্যাবিদ্ধস্থ এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সিপিআই প্রতিনিধি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট || রাজ্যের শান্তিরবাজার, কমলপুর সহ বিভিন্ন মহকুমায় ত্রাণ শিবির গুলিতে শনিবার সিপিআই প্রতিনিধি দল পরিদর্শনে যান। প্রতিনিধি দলগুলি বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা শোনেন। দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার দেবীপুর, গার্দাং, কালাছড়া এলাকায় গিয়ে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন সিপিআই শান্তিরবাজার মহকুমা সম্পাদক তথা পার্টির রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য সত্যজিৎ রিয়াং-এর নেতৃত্বে সিপিআই’র এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে এছাড়াও ছিলেন সিপিআই নেতা সমীর রিয়াং, ডাল্টন রিয়াং এবং উদয় মগ। বন্যায় ক্ষতিগ্রস্থ হয়ে আশ্রয় শিবিরে আছে অনেক মানুষ। তাদের সাথেও কথা বলেন সিপিআই নেতারা। গার্দাং আশ্রয় শিবিরে গেলে ঐখানে আশ্রয় নেওয়া জনগন অভযোগ করেন যে পানীয় জল, বিদ্যুৎ, রাস্তার অবস্থা খুব খারাপ। চরম দূর্দশা মধ্যে দিন কাটছে তাদের। গার্দাং এডিসি ভিলেজ অন্তর্গত অস্বীনি ত্রিপুরা পাড়ায় ধস পরে দুই পরিবারের ৭ জন নিহত হন। এই এলাকায় গিয়ে এলাকার মানুষের সাথে কথা বলেন এবং এই মর্মান্তিক ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করে সিপিআই প্রতিনিধি দল।
এদিকে কমলপুর মহকুমার মানিকভান্ডের, হালাহালি, মলয়া, ধলাই পাড়া সহ বিভিন্ন এলাকায় গিয়ে বন্যাবিদ্ধস্থ মানুষের সাথে কথা বলেন সিপিআই রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য রাসবিহারী ঘোষ এবং সিপিআই কমলপুর মহকুমা সম্পাদক অজিত দাস। সাধারণ মানুষ্যর সাথে কথা বলেন তাদের অভাব অভিযোগের কথা শোনেন সিপিআই নেতারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*