সুব্রত দাস, গন্ডাছড়া, ১৬ মে || রক্তদান জীবন বাঁচানোর একটি গুরুত্বপূর্ণ উপায়। জীবন বাঁচাতে সাহায্য করার পাশাপাশি, রক্তদান গুরুত্বপূর্ণ হওয়ার অনেক কারণ রয়েছে। একটি মাত্র দান তিনটি জীবন বাঁচাতে পারে। রক্ত হল সবচেয়ে মূল্যবান উপহার যা যে কেউ অন্য কাউকে দিতে পারে। তাই সচেতনতা তৈরির জন্য,
বৃহস্পতিবার গন্ডাছড়া মহকুমায় রাজ্য শিক্ষা দপ্তর এবং এডিসি’র শিক্ষা বিভাগের বিদ্যালয় পরিদর্শকের যৌথ উদ্যোগে স্বেচ্ছা রক্তদান করলেন গণ্ডাছড়া মহকুমার শিক্ষকরা। বৃহস্পতিবার মহকুমা সদরে নারায়নপুর আই টি আই বিল্ডিং এ মেগা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক নন্দিতা দেববর্মা রিয়াং, মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, আই এস থ্যাইসা মগ সহ বিশিষ্ট জনেরা।
এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন ৩০ জন রক্তদাতা। সিংহ ভাগ ছিল শিক্ষক।
উপস্থিত ব্যক্তিত্বরা স্বেচ্ছায় রক্তদানের বিশেষ গুরুত্ব তুলে ধরে বিশদে আলোচনা করেন বিধায়ীকা, মহকুমাশাসক সহ উপস্থিত ব্যক্তিত্বরা। মানুষকে আরো রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
