ভারতের ছাত্র ফেডারেশনের ২১’তম ত্রিপুরা রাজ্য সম্মেলনকে সামনে রেখে সাংবাদিক সম্মেলন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মে || ভারতের ছাত্র ফেডারেশনের ২১’তম ত্রিপুরা রাজ্য সম্মেলনকে সামনে রেখে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এসএফআই রাজ্য কমিটি।
এদিনের সাংবাদিক সম্মেলনে ভারতের ছাত্র ফেডারেশনের সম্পাদক সন্দীপন দেব বলেন, আগামী ৩০শে ও ৩১শে মে, ২০২৫ তারিখে কৈলাসহরে কমরেড সমীর চক্রবর্তীর মঞ্চে ভারতের ছাত্র ফেডারেশনের ২১’তম ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এদিন তিনি দেশের সংবিধান গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষা লড়াই আরো জোরদার করা, শিক্ষা ও কাজের দাবিতে সংগ্রাম তীব্র করা, রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মতাদর্শগত চেতনায় সমৃদ্ধ সংগঠন তৈরি করা এবং শিক্ষা ক্ষেত্রে আরজি অধিকার রক্ষা ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রীদের সংঘটিত করে শক্তিশালী আন্দোলন গড়ে তুলার আহবান জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*