আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মে || বক্সনগর বিধানসভা কেন্দ্রের ৫টি পরিবারের মোট ১৭ জন ভোটার সিপিআই(এম) এবং বিজেপি দল ত্যাগ করে প্রদেশ কংগ্রেস দলে যোগদান করেন। মঙ্গলবার তাদেরকে কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বরণ করে নেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা।
