আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মে || গত রবিবার রাজধানীর শ্রীলংকা বস্তি এলাকায় বাইক দুর্ঘটনায় এক ৪ বছর শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
মঙ্গলবার মৃত চার বছর শিশুর পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন তিনি কজথা বলেন শিশুটির পরিবারের সঙ্গে। পাশাপাশি পরিবারটিকে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান সহ অভিযুক্তকে উপযুক্ত শাস্তি প্রদান করার আশ্বাস দিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য।
