রাজ্যে অতি ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা, লাল, কমলা ও হলুদ সতর্কতা জারি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মে || ত্রিপুরা রাজ্যে ২৯শে মে থেকে আগামী ৩১শে মে পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এই সংক্রান্ত তথ্য জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই প্রেক্ষিতে মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যের রাজস্ব দপ্তর রাজ্যের সমস্ত জেলার জেলা শাসকদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
২৮শে মে, বুধবার রাজ্যে কমলা ও হলুদ সতর্কতা, ৩০শে মে, বৃহস্পতিবার রাজ্যে লাল ও কমলা সতর্কতা এবং ৩১শে মে, শুক্রবার রাজ্যে কমলা ও হলুদ সতর্কতা এবং ১লা জুন রাজ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*