‘নব স্বপ্নের উড়ান’ এর উদ্যোগে সফল পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

গোপাল সিং, খোয়াই, ২৮ মে || “নব স্বপ্নের উড়ান” কার্যক্রমের আওতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করল ভারতীয় জনতা যুব মোর্চা, খোয়াই মন্ডল কমিটি।
মঙ্গলবার খোয়াই নতুন টাউন হলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, বিধায়ক ও যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব, বিজেপি’র খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, খোয়াই মন্ডল সভাপতি অনুকুল দাস সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ সফল ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন। পাশাপাশি তারা ছাত্রছাত্রীদের সমাজ ও দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রসঙ্গত, “নব স্বপ্নের উড়ান” একটি সামাজিক উদ্যোগ, যার মাধ্যমে পরীক্ষায় কৃতকার্য হওয়া ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে প্রতি বছর এই ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*