পুলিশি হানায় বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

গোপাল সিং, খোয়াই, ২৮ মে || গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার খোয়াই থানার পুলিশ কর্মীরা খোয়াই থানাধীন ঘোষপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করে। অভিযান চলাকালীন বাড়িটি থেকে মদ বাজেয়াপ্ত করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
খোয়াই থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ। উদ্ধার হওয়া বিদেশি মদ পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার পেছনে থাকা সম্ভাব্য চক্র সম্পর্কে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে খোয়াই থানার তৎপরতাকে সাধুবাদ জানানো হয়েছে এবং জানানো হয়েছে যে, এলাকায় অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও চলবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*