খোয়াইয়ে অনুষ্ঠিত জেলা ভিত্তিক বক্সিং প্রতিযোগিতা, প্রতিভা বিকাশে উৎসাহ

গোপাল সিং, খোয়াই, ৩০ মে || শুক্রবার দুপুর ১২টা নাগাদ খোয়াই সিঙ্গিছড়া সুকান্ত মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হলো খোয়াই জেলা ভিত্তিক বক্সিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করে খোয়াই জেলা বক্সিং অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশন, যা স্বীকৃত ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল ও ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস সেলের রাজ্য প্রবাহী কমল দে, ত্রিপুরা এনেচার বক্সিং এসোসিয়েশনের রাজ্য সভাপতি অভিজিৎ দত্ত ভৌমিক, খোয়াই জেলা সংঘ প্রচারক অভিজিৎ সূত্রধর, হোয়াই পঞ্চায়েত সমিতি ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী, কাউন্সিলর পিযুষ কান্তি দাস চৌধুরী, খোয়াই জেলা বক্সিং এসোসিয়েশন সভাপতি নিবাস সাহা সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
ত্রিপুরার বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিযোগীরা এই বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, যার মাধ্যমে উঠে আসে নবীন প্রতিভারা।
এই ধরনের আয়োজন আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্য বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ দত্ত চৌধুরী। তিনি জানান, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ এবং শৃঙ্খলাপূর্ণ জীবনের পথে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য।
এদিন খোয়াই জেলাভিত্তিক বক্সিং প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে মোট ২৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*