রাজ্যে রক্তের সংকট মেটাতে যুব মোর্চার উদ্দ্যোগে রক্তদান শিবির

বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ মে || রক্তদান মহৎ কাজ। রক্তের কোনো বিকল্প নেই। রাজ্যে রক্তের সংকট মেটাতে সকলকে এগিয়ে আসা প্রয়োজন। এরইমধ্যে শান্তিরবাজার মহকুমায় রক্তের সংকট মেটাতে পুন্যশ্লোক রানী অহল্যাবাই হোলকার এর ৩০০’তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র যুব নেতৃত্ব সুদীপ গোপ এর নেতৃত্বে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জোলাইবাড়ী পিলাক টুরিষ্ট লজে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। যুব মোর্চার উদ্দ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরী, ৩৮-জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি সুজিত দত্ত, যুব নেতৃত্ব সুদীপ গোপ, রাজীব বিশ্বাস সহ অন্যান্যরা। যুব মোর্চার উদ্দ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে এলাকার যুবকরা উৎসাহের সহিত অংশগ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*