গন্ডাছড়া মহকুমার এক সাংবাদিকের মাতৃ বিয়োগ

সুব্রত দাস, গন্ডাছড়া, ৩০ মে || গন্ডাছড়া মহকুমা সদরের দুর্গাপুরে পঞ্চভূতে বিলীন হলেন এক সাংবাদিকের মা।ঐ প্রবীনার মৃত্যুতে সাংবাদিক পরিবার সহ পরিজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গন্ডাছড়া মহকুমার দুর্গাপুরের প্রবিনা বাসিন্দা ছিলেন প্রয়াত শচিন্দ্রলাল রায়ের স্ত্রী শান্তিবালা রায়। উনার বয়স হয় ৮২ বছর। শান্তিবালা রায় শুক্রবার ভোর ৫টা ৩০মিনিটে ইহলোক ত্যাগ করে সকলের মায়া মমতা ছেড়ে পরলোক যাত্রা করেছেন। প্রয়াতার মৃত্যুতে পরিবার পরিজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই প্রবীনার মৃত্যুর সংবাদ পেয়ে আত্মীয় স্বজন, সাংবাদিকরা বাড়িতে এবং শ্মশানঘাটে গিয়ে শেষ শ্রদ্ধা জানান।
প্রয়াতা শান্তিবালা রায় মৃত্যুকালে দুই পুত্র, তিন মেয়ে, নাতি, নাতনি সহ আত্মীয় পরিজন রেখে গেছেন। প্রয়াতা শান্তিবালা রায়ের বড় ছেলে চন্দনলাল রায় দীর্ঘদিন যাবৎ সংবাদ জগতের সঙ্গে যুক্ত রয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*