গোপাল সিং, খোয়াই, ৩০ মে || অবশেষে উত্তর ত্রিপুরা জেলায় বিভিন্ন ডাকাতি কাণ্ডের মূল পাণ্ডা তথা কুখ্যাত ডাকাত নিজাম উদ্দিনকে (২৯) আটক করলো উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। শুক্রবার রাতে তাকে চুরাইবাড়ি থানা এলাকা থেকে আটক করা হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডার্লং। বর্তমানে নাজিম উদ্দিনকে চুরাইবাড়ি থানায় রাখা হয়েছে। একটু দেরিতে হলেও কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন আটক হওয়ায় জনগণ আশাবাদী শান্তির পরিবেশ ফিরে আসবে উত্তর ত্রিপুরা জেলায়।
