আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মে || ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এক অনুষ্ঠানের মাধ্যমে ওবিসি কল্যাণ দপ্তরের সহযোগিতায় বিভিন্ন জেলার ১০টি অন্যান্য অনগ্রসর অধ্যুষিত বিদ্যালয়ের মধ্যে “ক্রীড়া সামগ্রী” বিতরণ করে। শনিবার এই অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবিসি কল্যাণ দপ্তরের সচিব তাপস রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান কমিশন তাপস মজুমদার, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সত্যেন্দ্র সিং সহ অন্যান্যরা।
