পুন্যশ্লোক লোকমাতা অহল্যাবাঈ ছিলেন সামরিক ও প্রশাসনিক ক্ষেত্রে নারী ক্ষমতায়নের উজ্জ্বলতর দৃষ্টান্তঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মে || পুন্যশ্লোক লোকমাতা অহল্যাবাঈ ছিলেন সামরিক ও প্রশাসনিক ক্ষেত্রে নারী ক্ষমতায়নের উজ্জ্বলতর দৃষ্টান্ত।
শনিবার রাজধানীর টাউন হলে আয়োজিত এক কর্মশালায় উপস্থিত হয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় সমাজব্যবস্থায় প্রজাবৎসল, ন্যায়পরায়ণ ও রাজনৈতিকভাবে বিচক্ষণ এই মহীয়সী নারী প্রশাসকের জীবনের প্রতিটি নীতি-সিদ্ধান্ত আজকের দিনেও প্রাসঙ্গিক ও অনুকরণীয়।
এদিন কর্মযোগীনী মাতা অহল্যাবাঈয়ের ৩০০’তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আগরতলা টাউন হলে সদর শহর জেলা কর্তৃক আয়োজিত এই কর্মশালায় মুখ্যমন্ত্রী ছারাও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজিব ভট্টাচার্যী সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*