গোপাল সিং, খোয়াই, ১৪ এপ্রিল || সম্প্রতি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বিশ্ববরেণ্য কবি, রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি যাহা ইতিহাসে কাচারি বাড়ি নামে খ্যাত তথাকথিত মৌলবাদীরা পরিকল্পনামাফিক আক্রমণ সংঘটিত করে এবং রবীন্দ্র স্মৃতি বিজড়িত এই বাড়িকে তছনছ করে। গত ৮ই জুনের এই ঘটনায় গোটা বিশ্বে তীব্র প্রতিবাদ শুরু হয়। এই নিয়ে সাংস্কৃতিক প্রেমীরা তীব্র ধিক্কার জানায়। শুরু হয় প্রতিবাদ, বিক্ষোভ, মানববন্ধন।
শনিবার খোয়াই বিজেপি জেলা কমিটি পুরান বাজারস্থিত ইমিগ্রেশন অফিস প্রাঙ্গনে প্রতিবাদ সংঘটিত করে। এতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিনয় দেববর্মা, জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, মন্ডল সভাপতি অনুকূল দাস, অচিন্ত্য ভট্টাচার্য, সুকেশ দেববর্মা, জয়ন্ত দেববর্মা সহ নাট্যকার সংস্কৃতি প্রেমী গুনীজনেরা। প্রতিবাদ সভায় স্লোগান উঠে বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথের কাচারি বাড়ির আক্রমণকারীরা নিপাত যাক, ইউনিস সরকার এই আক্রমণ বন্ধ কর। সুস্থ-সংস্কৃতির পক্ষে ভারতীয় জনতা পার্টি লড়ছে লড়বে।
এদিন বিকাল ৪টায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় প্রথমে আলোচনা করেন জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস। উনি তীব্র ভাষায় এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং আক্রমণকে সংস্কৃতির পরিপন্থী আখ্যা দিয়ে চলমান এই ঘটনাগুলির তীব্রভাবে সমালোচনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন তেলিয়ামুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় এবং জেলা সভাপতি বিনয় দেববর্মা।
