আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল || সম্প্রতি বাংলাদেশে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন শাসনামলে শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে ঘটা বর্বরোচিত ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি’র উদ্যোগে আগরতলার ফায়ার ব্রিগেড চৌমুহনি থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, প্রদেশ বিজেপি সহ-সভাপতি সুবল ভৌমিক, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত প্রমুখ। তারা বাংলাদেশের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলার প্রতিবাদে সরব হন। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বর্ডার গোল চক্করে গিয়ে শেষ হয়।
