বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ জুন || ত্রিপুরা মধ্যশিক্ষা পর্যদ পরিচালিত ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলে বিশেষ সাফল্য অর্জন করেছে জোলাইবাড়ীর দুইটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্যদের সেরাদশের ফলাফল প্রকাশের পর
জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে আনন্দের বাতাবরন সৃষ্টি হয়েছে। জানা যায়, এই বছরের ফলাফল প্রকাশে মাধ্যমিক পরিক্ষায় সেরা দশের মধ্যে পঞ্চম স্থান অর্জন করে জোলাইবাড়ীর পিলাক পাবলিক স্কুলের ছাত্র বিশাল সেন। অপরদিকে উচ্চমাধ্যমিক পরিক্ষার ফলাফলে সমগ্র ত্রিপুরা রাজ্যে যুগ্ম অষ্টম স্থান অর্জন করে জোলাইবাড়ীর আভাংছড়া স্কুলের ছাত্রী মিঠু নাথ। এই ফলাফল প্রকাশের পর বিশাল সেনের বাসভবনে ও মিঠু নাথের বাসভবনে ছুটে যান জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি সুজিত দত্ত সহ অন্যান্যরা। বিশালের বাসভবনে পিলাক পাবলিক স্কুলের প্রিন্সিপল গিয়ে সাক্ষাৎ করেন। মাধ্যমিকে কৃতি ছাত্র বিশাল সেন ও উচ্চমাধ্যমিকে কৃতি ছাত্রী মিঠু নাথকে মিষ্টিমুখ করালেন মন্ডল সভাপতি সুজিত দত্ত। এই ফলাফলের প্রকাশের পর দুই কৃতি ছাত্র ছাত্রীর বাসভবেন গিয়ে তাদের কাছ থেকে জানতে চাইলে দুইজনই এই সাফল্যের জন্য নিজের মাতা, পিতা, গৃহশিক্ষক ও স্কুলের শিক্ষকের অবদানের কথা জানান।
বিশাল সেনের ৬ জন গৃহশিক্ষক ছিলো বলে জানায়। সে আগামীদিনে ইঞ্জিনিয়ার হবার ইচ্ছা প্রকাশ করে। অপরদিকে মিঠু নাথ জানায়, তার দুইজন গৃহশিক্ষক ছিলো। সে আগামী দিনে শিক্ষক হতে চায়। মিঠু নাথ অত্যান্ত দরিদ্র পরিবারের মেয়ে। তার পিতা দৈনিক মজুরির বিনিময়ে কারপেন্টারের কাজ করে। এই দরিদ্র পরিবারে মেয়ে এই ধরনের ফলাফলে বাড়ির লোকজনের পাশাপাশি এলাকার লোকজন খুবই খুশি। মিঠু নাথ সঠিকভাবে গাইড পেলে আরো ভালো ফলাফল অর্জন করতো বলে জানা যায়। মিঠু নাথের লেখাপড়া নিয়ে আগামীদিনে তার পাশে থাকার পতিশ্রুতি প্রদান করেন মন্ডল সভাপতি সুজিত দত্ত। সুজিত দত্তের ন্যায় অন্যান্যরাও যদি এইভাবে এই গরীব পরিবারের মেয়ের পাশে দাঁড়িয়ে লেখাপরার জন্য সাহায্যের হাত বারিয়ে দেয় তাহলে মিঠু নাথ আগামীদিনে তার সপ্ন বাস্তবায়িত করতে সক্ষম হবে।
